×

জাতীয়

মশা মারা শিখতে যুক্তরাষ্ট্র যেতে চান চট্টগ্রামের মেয়র, প্রধানমন্ত্রীর ‘না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:২৮ এএম

মশা মারা শিখতে যুক্তরাষ্ট্র যেতে চান চট্টগ্রামের মেয়র, প্রধানমন্ত্রীর ‘না’

ফাইল ছবি

মশা মারা শিখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে নাকচ হয়ে যাওয়ার তথ্য দিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

মশা নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রী তারেক রহমান।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সিটি কর্পোরেশনের আরও পাঁচ কর্মকর্তার মশা নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে এ পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

“এই সার-সংক্ষেপে দেখে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, মশক নিধন শেখা বা দেখার জন্য ফ্লোরিডা যাওয়ার দরকার নেই।”

রুমন বলেন, ”প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, মশক নিধন কীভাবে করা যায়, তা দেশেই প্রশিক্ষণের সুযোগ রয়েছে। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে অথবা নর্দমার কাছে যেখানে মশার বিস্তার ঘটছে, সেখানে ২-৩ ঘণ্টা অবস্থান করলে মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”

অতিরিক্ত প্রেস সচিব বলেন, “বিগত সরকারের আমলে এভাবে রাষ্ট্রের অর্থ অপচয় করে মশক নিধন কার্যক্রমসহ বিভিন্ন প্রকল্পের নামে কর্মকর্তারা বিদেশ সফর যেতেন।

“রাষ্ট্র অথবা বিদেশি অর্থায়নে এসব সফরে কার্যকর কোনো ফল পাওয়া যায় না।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App