×

জাতীয়

ঈদযাত্রা: ১৩ দিনে সড়কে প্রাণ গেলো ২৮১ জনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০১:১২ পিএম

ঈদযাত্রা: ১৩ দিনে সড়কে প্রাণ গেলো ২৮১ জনের

ঈদযাত্রায় টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন শ্রমজীবী মানুষের মৃত্যু হয়। ছবি: সংগৃহীত

এবারের কোরবানির ঈদ ঘিরে ১৩ দিনে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত হয়েছে, আহত হয়েছেন ৮৩৭ জন। নিহতের মধ্যে নারী ৩৪ জন ও শিশু রয়েছে ৪৮ জন। এসব দুর্ঘটনার ৪৮ দশমিক ২৮ শতাংশেই ছিল মোটরসাইকেল। আর ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ১২৪ জন, যা মোট নিহতের ৪৪ দশমিক ১২ শতাংশ।

ঈদযাত্রা (২১ মে থেকে ২ জুন) নিয়ে রোড সেইফটি ফাউন্ডেশন বৃহস্পতিবার (৪ জুন) এক প্রতিবেদনে এ পরিসংখ্যান তুলে ধরেছে। 

৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, ইলেক্ট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরির কথা জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় ৩৭ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৩ দশমিক ১৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৩৩ জন, অর্থাৎ ১১ দশমিক ৭৪ শতাংশ।

এ সময়ে ১৩টি নৌপথ দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ আহত হয়েছে। সেই সঙ্গে মারা গেছে কোরবানির ২৪টি গরু। আর ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৯ জন আহত হয়েছে।

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ১২৪ জন (৪৪.১২%), বাসযাত্রী ২১ জন (৭.৪৭%), ট্রাক-কভার্ড ভ্যান-পিকআপ-ট্রলি আরোহী ৩২ জন (১১.৩৮%), প্রাইভেটকার-অ্যাম্বুলেন্স আরোহী ১১ জন (৩.৯১%), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান) ৪৮ জন (১৭.০৮%) এবং স্থানীয়ভাবে তৈরি যানবাহনের (নসিমন-ভটভটি-মাহিন্দ্র) ৮ জন (২.৮৪%) যাত্রী নিহত হয়েছে।

দুর্ঘটনাগুলোর ৭৩টি (২৫%) মুখোমুখি সংঘর্ষ, ১২৭টি (৪৩.৪৯%) নিয়ন্ত্রণ হারিয়ে, ৩৮টি (১৩%) পথচারীকে চাপা বাধাক্কা দেওয়া, ৪২টি (১৪.৩৮%) যানবাহনের পেছনে আঘাত করা এবং ১২টি (৪.১০%) অন্যান্য কারণে ঘটেছে।

এসব দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৫০৭টি। এর মধ্যে বাস ৭৯টি, ট্রাক ৬১, কভার্ড ভ্যান ১১, পিকআপ ২৪, ট্রলি ৫, লরি ২, ডাম্প ট্রাক ৭, ফায়ার ব্রিগেডের গাড়ি ১, গ্যাসবাহী লরি ১, মাইক্রোবাস ৫, কার ১১, অ্যাম্বুলেন্স ৪, এসইউভি (জিপ) ২, মোটরসাইকেল ১৫৭, থ্রি-হুইলার ৯৩ (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান), স্থানীয়ভাবে তৈরি যানবাহন ১৮ (নসিমন-ভটভটি-মাহিন্দ্র), প্যাডেল রিকশা-বাইসাইকেল ১২ এবং অজ্ঞাত যানবাহন রয়েছে ১৪টি।

সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। ৯৫টি দুর্ঘটনায় মারা গেছে ১০১ জন। সবচেয়ে কম ৯টি দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে সিলেট বিভাগে। একক জেলা হিসেবে ফরিদপুর জেলায় সবচেয়ে বেশি ১৯টি দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাঙন ঠেকাতে দলের সব কমিটি ভেঙে দিলো তৃণমূল কংগ্রেস

ভাঙন ঠেকাতে দলের সব কমিটি ভেঙে দিলো তৃণমূল কংগ্রেস

বাসায় পড়েছিল নিঃসঙ্গ নারীর গলিত মরদেহ

স্বামী-সন্তান কানাডায় বাসায় পড়েছিল নিঃসঙ্গ নারীর গলিত মরদেহ

‘পুশইনের ১০টি চেষ্টা’ রুখে দেওয়ার দাবি বিজিবির

‘পুশইনের ১০টি চেষ্টা’ রুখে দেওয়ার দাবি বিজিবির

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App