×

জাতীয়

চাকরিতে সৃজনশীলতা দেখানোর মধ্যেই কৃতিত্ব: প্রাণিসম্পদ মন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৮ পিএম

চাকরিতে সৃজনশীলতা দেখানোর মধ্যেই কৃতিত্ব: প্রাণিসম্পদ মন্ত্রী

বুধবার পদোন্নতিপ্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিবকে অভিনন্দন জানিয়ে আয়োজিত সভায় মন্ত্রী এ আহ্বান জানান। ছবি: ভোরের কাগজ

জনবান্ধব মানসিকতা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সরকারি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, স্বচ্ছতা, সততা ও দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে হবে। গতানুগতিক চাকরি করার মাঝে কোন কৃতিত্ব নেই। চাকরিতে সৃজনশীলতা দেখানোর মধ্যে কৃতিত্ব আছে। সৃজনশীলভাবে নথি নিষ্পত্তি ও ব্যবস্থাপনায় কৃতিত্ব আছে। অহেতুকভাবে একটা প্রক্রিয়াকে জটিল করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ের সরকারের অতিরিক্ত সচিব পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এস এম ফেরদৌস আলমকে অভিনন্দন জানিয়ে আয়োজিত সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সুবোল বোস মনি ও মো. তৌফিকুল আরিফ, সদ্য অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত এস এম ফেরদৌস আলম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

শ ম রেজাউল বলেন, মন্ত্রণালয়ে অর্পিত দায়িত্ব পালনে জনবান্ধব মানসিকতা ধারণ করতে হবে। নিজের কাজ যেন কোন বিষয়ে অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সেটা খেয়াল রাখতে হবে। আইনের মধ্যে থেকে কীভাবে দাপ্তরিক কাজ সহজ করা যায় সে বিষয়ে সচেষ্ট হতে হবে। জনবান্ধব মানসিকতা, স্বচ্ছতার সঙ্গে নথি নিষ্পত্তি করতে হবে। আন্তরিকতা, সততা, নিষ্ঠা এবং অনুভূতিতে দেশপ্রেম রেখে দায়িত্ব পালন করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App