×

এনসিপি

নাহিদ ইসলাম

আসিফের বিরুদ্ধে পুলিশ হত্যা মামলার চেষ্টা পরিকল্পিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৫:০৭ পিএম

আসিফের বিরুদ্ধে পুলিশ হত্যা মামলার চেষ্টা পরিকল্পিত

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টাকে উদ্বেগজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, এটি জুলাই বিপ্লবের চেতনা ও তরুণ নেতৃত্বের বিরুদ্ধে সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত।

শুক্রবার (১৩ মার্চ) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভ্যুত্থানকালীন ভূমিকার জন্য মামলা দায়েরের অপচেষ্টা হয়েছে। তবে আদালত ওই মামলা গ্রহণ করেনি।

নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে এ ধরনের অপচেষ্টা একই সঙ্গে উদ্বেগজনক ও নিন্দনীয়। এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়; বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে পরিকল্পিত রাজনৈতিক আঘাত।

নাহিদ ইসলাম আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রতীক। এই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের চেষ্টা প্রমাণ করে যে ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

মামলা কিংবা ভয়ভীতির মাধ্যমে এ নেতৃত্বকে দমন করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। অতীতে এ ধরনের অপচেষ্টা ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে বলে তিনি দাবি করেন।

সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এ ধরনের অপচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং পরাজিত অপশক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে অপরাধ দমনে জিরো টলারেন্স: ডিএমপি কমিশনার

রাজধানীতে অপরাধ দমনে জিরো টলারেন্স: ডিএমপি কমিশনার

গুগলে সার্চে আসছে বড় ধরনের পরিবর্তন

গুগলে সার্চে আসছে বড় ধরনের পরিবর্তন

বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির

২০ চুক্তিতে স্বাক্ষর করলেন শি-পুতিন

২০ চুক্তিতে স্বাক্ষর করলেন শি-পুতিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App