×

এনসিপি

২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগের জবাবে যা বললেন হাসনাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৮:৫১ এএম

২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগের জবাবে যা বললেন হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের করা অর্থ বরাদ্দসংক্রান্ত অভিযোগের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেছেন, যে অর্থের কথা বলা হয়েছে তা কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি বরং উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল।

শনিবার (৩০ মে) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া অভিযোগ করেন, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা নিয়েছেন এবং হাসনাত আবদুল্লাহ নিয়েছেন ১০ কোটি টাকা।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে মোস্তাক মিয়া তার বক্তব্যে এ অভিযোগ উত্থাপন করেন। 

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, জেলা পরিষদের প্রশাসক মূলত উপজেলার জন্য বরাদ্দ দেওয়া অর্থের কথাই উল্লেখ করেছেন। তবে সেই অর্থ কোনো ব্যক্তির হাতে দেওয়া হয়নি। তিনি বলেন, উপজেলার উন্নয়ন বাজেট বা প্রকল্পের অর্থ কোনো ব্যক্তিকে দেওয়া হয় না, বরং সংশ্লিষ্ট উপজেলাকে দেওয়া হয়।

আরো পড়ুন : হাসনাতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদের

তিনি জানান, দেবীদ্বার উপজেলার জন্য কোন খাতে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং কীভাবে ব্যয় করা হয়েছে, তার পূর্ণাঙ্গ তথ্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে সংরক্ষিত রয়েছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই হিসাব প্রকাশ করতে পারে।

উপজেলার উন্নয়নের স্বার্থে সব ধরনের উদ্যোগ নিতে তিনি প্রস্তুত বলেও উল্লেখ করে হাসনাত বলেন, আমার এলাকার মানুষের উন্নয়নের জন্য কোথাও গিয়ে সহযোগিতা চাইতে হলেও আমার আপত্তি নেই। কারণ, আমি নিজের জন্য নয়, জনগণের কল্যাণের জন্যই তা চাই।

তিনি দাবি করেন, আলোচিত অর্থ স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দ হিসেবে দেওয়া হয়েছিল, যা জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। দেবীদ্বার উপজেলার জন্য প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় এবং তা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় ব্যয় করা হয়েছে। এই অর্থ জেলা পরিষদের নিজস্ব রাজস্ব খাতের নয় বলেও তিনি স্পষ্ট করেন।

জেলা পরিষদ প্রশাসকের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এমনভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে যেন ওই অর্থ ব্যক্তিগতভাবে গ্রহণ করা হয়েছে। অথচ বাস্তবে তা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়েছে। তিনি আরো বলেন,  এটি রাজস্ব খাতের অর্থ নয়, বরং উন্নয়ন প্রকল্পের বরাদ্দ। তাই বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা ঠিক হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগের জবাবে যা বললেন হাসনাত

২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগের জবাবে যা বললেন হাসনাত

তামাকবিরোধী সচেতনতায় সবাইকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

তামাকবিরোধী সচেতনতায় সবাইকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতল পিএসজি

চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতল পিএসজি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App