×

চিত্র বিচিত্র

সাইকেল চালিয়ে হজে যাচ্ছেন সালাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ০২:১৭ পিএম

সাইকেল চালিয়ে হজে যাচ্ছেন সালাম

রবিবার সকালে মাগুরা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হন ইছা আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

হেলমেট পরে সাইকেল চালিয়ে যাচ্ছেন সালাম নামের এক ব্যক্তি। সাইকেলের সামনে পেছনে ঝোলানো থাইল্যান্ডের ছোট একটি পতাকা। সাইকেলের সামনে একটি কাগজে ইংরেজিতে লেখা ‘বাইক ফর হজ’।

শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে সাইকেল চালিয়ে ৬৪ বছর বয়সী এই বৃদ্ধ মাগুরা আসেন। সেখানে রাত্রিযাপন শেষে রবিবার সকালে তিনি যশোরের বেনাপোলের উদ্দেশে রওনা দেন।

ইসা আব্দুল্লাহ সালাম জানান, তিনি বেনাপোল দিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করবেন। তারপর পাকিস্তান, ইরান, কাতার, বাহরাইন হয়ে সৌদি আরব পৌঁছাবেন।

মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া মসজিদে মাগরিবের নামাজ আদায়ের সময় স্থানীয় হাবিবুল আলমের সঙ্গে ইসা আব্দুল্লাহর পরিচয় হয়। তিনি তাকে তার যাত্রার কথা জানান। হাবিবুল আলম তাকে আথিতেয়তা দেন।

সকালে যাত্রার পূর্ব মুহূর্তে তিনি বলেন, সাইকেল চালিয়ে ছয় দেশ পেরিয়ে সৌদি আরবে পৌঁছাতে তার ছয় মাস সময় লাগবে। হজ পালন শেষে সাইকেলে চড়েই তিনি ভিন্ন পথে থাইল্যান্ডে ফিরবেন। এতে তার এক বছর সময় লেগে যেতে পারে।

ইসা আব্দুল্লাহ জানান, তিনি থাইল্যান্ডের নাগরিক। বাড়ি দেশটির উত্তরাঞ্চলীয় সিয়াং রাই প্রদেশে। পরিবারে তার স্ত্রী রয়েছেন। কোনো সন্তানাদি নেই তাদের। যুবক বয়সে তিনি বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেন। এবার তিনি তৃতীয়বারের মত হজে যাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App