×

পুরনো খবর

ধুমপানমুক্ত শহর গড়তে মাঠে কালীগঞ্জের মেয়র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯, ০৪:৫৪ পিএম

ধুমপানমুক্ত শহর গড়তে মাঠে কালীগঞ্জের মেয়র

প্রকাশ্যে ধুমপানমুক্ত শহর গড়তে মাঠে নেমেছেন কালীগঞ্জের পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ।  এ জন্য কয়েকদিন ধরে মাইকে চালানো হচ্ছে প্রচারনা।

সোমবার (২ ডিসেম্বর) দিনব্যাপি ধুমপানের ক্ষতিকর দিক তুলে ধরে বিতরন করেন লিফলেট। সকাল থেকেই মেয়র কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর মেয়র কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডসহ শহরের বিভিন্ন চা, পান সিগারেটসহ মুদি দোকান এবং শহরের গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগম স্থলে এ লিফলেট বিতরন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব আব্দুল্লাহ আল মাছুম, কাউন্সিলর মোক্তার হোসেন, আনোয়ার হোসেন, তুহিঙ্গীর আলম তপন, সেনেটারী ইন্সপেক্টর আলমগীর কবির, সাংবাদিকসহ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সুধীজনেরা।

জনসচেতনতা সৃষ্টিতে পৌর মেয়র আশরাফ ধুমপানের কূফল তুলে ধরে বলেন, প্রতিটা মাদকসেবী প্রথমে ধুমপানের মাধ্যমে মাদকের মধ্যে প্রবেশ করে। পরে ধুমপান নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দেয় বন্ধুবান্ধবদের মাঝে। পরে হাত বাড়ায় অন্য মাদকদ্রব্যের দিকে। এভাবে যুব সমাজে মাদক ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকসেবীই যথেষ্ঠ। ফলে সকলকে তাদের সন্তানদের প্রতি নজর রাখতে হবে। সচেতন মানুষগুলোকে হতে হবে আরও সচেতন ও সজাগ। তাহলেই মাদকমুক্ত দেশ ও সমাজ গড়া সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App