×

পুরনো খবর

পারিবারিক সহিংসতা আইন সংশোধনের সুপারিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০৩:০৩ পিএম

পারিবারিক সহিংসতা আইন সংশোধনের সুপারিশ

জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

সমাজে উত্তোরত্তর নারী ও শিশুদের ওপর নির্যাতন বেড়ে যাওয়ায় পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০” এবং ধারাগুলো আরো কঠোর ও শাস্তিমূলক করার জন্য আইনটি সংশোানের সুপারিশ করছে একাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে নারী ও শিশুদের ওপর নির্যাতনের বিচার দ্রুতবিচারালয়ে করারও কথা বলেছে কমিটি। কমিটির সভাপতি মেহের আফরোজ এমপি এর সভাপতিত্বে বুধবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ  করা হয়।

বৈঠকে কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা, মোঃ শাহজাহান মিয়া, মোঃ আব্দুল আজিজ, সৈয়দা রাশিদা বেগম, সাহাদারা মান্নান এবং বেগম কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ করেন।

বৈঠকে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম এবং 'বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ' সাব-কমিটি কর্তৃক প্রস্তাবিত "পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০” এবং সংশোধন সম্পর্কিত খসড়া প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। এসময় আইনের ফাঁক ফোকড় দিয়ে সহিংসতাকারীরা বেরিয়ে যাচ্ছে এমন মন্তব্য করে আইনটিতে আরো কঠোর শাস্তির বিধান রেখে সংশোধন করার কথা বলেছে কমিটি।

কমিটির পক্ষ থেকে সুবিধাজনক সময়ে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামষ্টিক সচেতনতা তৈরিতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। কমিটির পূর্ববর্তী সভাগুলোর অনিষ্পন্ন সিদ্ধান্তসমূহ দ্রুত নিষ্পন্ন করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App