×

পাকিস্তান

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু যেদিন থেকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:০৫ এএম

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু যেদিন থেকে

ছবি : সংগৃহীত

আসছে ডিসেম্বর থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা ও পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

হাইকমিশনার জানান, ইরানের মহান এয়ার ঢাকা–করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে, যা দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও যোগাযোগ আরো জোরদার করবে।

 লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই)-এর এক অনুষ্ঠানে ইকবাল হোসেন খান জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এলসিসিআই এবং বাংলাদেশ অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশে ভিসা অনুমোদন দেওয়া হচ্ছে। তিনি বলেন, এই সংগঠনের সদস্যদের তিন থেকে চার দিনের মধ্যেই ভিসা দেওয়া হবে। এর মাধ্যমে দুই দেশের ভ্রমণ আরো দ্রুত ও সহজ হবে।

বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরে হাইকমিশনার বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে, আর বাংলাদেশ পাকিস্তানে সতেজ আনারস রপ্তানির সুযোগ রয়েছে। পাশাপাশি টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে দুই দেশের সহযোগিতা বাড়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরো জানান, দুই দেশের মধ্যে সরাসরি কার্গো পরিবহন সেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। গত বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশ–পাকিস্তানের মধ্যে কার্গো পরিবহন শুরু হলেও বাড়তি চাহিদার কারণে এবার সরাসরি কার্গো সেবার প্রয়োজন দেখা দিয়েছে।

বাণিজ্যের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার আহ্বান জানান ইকবাল হোসেন খান। তিনি জানান, পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন শিগগিরই বাংলাদেশ সফর করবে। ওই প্রতিনিধিদলে ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবেন, যাদের লক্ষ্য হবে বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষার প্রতি আকৃষ্ট করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App