×

অন্যান্য

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

Icon

নিজস্ব প্রতিবেদক, মারুফ সরকার

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০৮ পিএম

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী হিসেবে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের নাম ঘোষণা করা হয়েছে। ছবি : ভোরের কাগজ

রাজধানীর ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী হিসেবে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত এক পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। এসময় তিনি বিএনপির নেতাকর্মীদের ববি হাজ্জাজকে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।

আরো পড়ুন : ওবায়দুল কাদেরের ভাইসহ গ্রেপ্তার ৯

এছাড়া এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, যুগ্ম বিভাগীয় সম্পাদক সাকিব আহমেদ, ব্যারিস্টার শোভন মাহমুদ এবং চেয়ারম্যানের বিশেষ সহকারী ফজলে এলাহি তুষার উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বিএনপি ও এর মিত্র রাজনৈতিক জোট সরকারের দমননীতি ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নির্বাচনমুখী আন্দোলন চালিয়ে যাবে। ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের প্রার্থিতা সেই ঐক্যের প্রতীক এবং পরিবর্তনের পথে একটি নতুন বার্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App