×

রাজনীতি

গাইবান্ধা-১ আসনে জয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ১২:০৭ এএম

গাইবান্ধা-১ আসনে জয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার

ছবি: ভোরের কাগজ

দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে  ঢেঁকি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর বেসরকারিভাবে জয়ী হয়েছেন

রবিবার (৭ জানুয়ারি) রাত ৯ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

এ ফলাফলে  তিনি ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৪৯১ ভোট। নির্বাচনে ১ লাখ ১৬ হাজার ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এ আসনে ভোট পড়েছে ৩০ শতাংশ। 

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৪৪ জন। আসনটির ভোট কেন্দ্র ১১৪ টি ও ভোটকক্ষ ছিলো ৮৪৬ টি। আসনটিতে দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App