×

রাজনীতি

বিএনপি নেতা স্বপন কারামুক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ০৬:১০ পিএম

বিএনপি নেতা স্বপন কারামুক্ত

কারামুক্ত হলেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন। 

শুক্রবার (১ মার্চ) তিন মাস ২৮ দিন কারাভোগের পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। 

গত বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে তিন মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তির পথ উন্মুক্ত হয়। ইতোপূর্বে চারটি মামলায় তিনি জামিন পান। এর মধ্যে দুটি মামলায় হাইকোর্ট ও দুটি মামলায় সিএমএম আদালত থেকে তার জামিন মেলে। 

আরো পড়ুন: কারাবন্দী আমানের বাসভবনে মঈন খান

গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সৃষ্ট ঘটনায় ২ নভেম্বর রাজধানীর গুলশান থেকে তাকে আটক করে পুলিশ। 

পরবর্তীতে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার অভিযোগে দায়েরকৃত রমনা থানার মামলায় ৬ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে মামলাসহ রমনা থানায় দায়েরকৃত দুটি এবং পল্টন থানায় পাঁচটিসহ মোট সাতটি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। 

এরপর জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার দেখিয়ে জামিন আবেদন আইনানুযায়ী নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে (সিএমএম) নির্দেশ দেন হাইকোর্ট। গত ৩০ জানুয়ারি তাকে গ্ৰেপ্তার দেখানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App