×

রাজনীতি

মুজিবনগর দিবস উপলক্ষ্যে মেহেরপুর জেলা আ'লীগের বর্ধিত সভা

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ পিএম

মুজিবনগর দিবস উপলক্ষ্যে মেহেরপুর জেলা আ'লীগের বর্ধিত সভা

ছবি: ভোরের কাগজ

আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) বিকেলে মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এমপি সভাপতিত্ব করেন। এসময় ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযথভাবে পালন করা ও জনসমাবেশে অংশ নেয়ার ব্যাপারে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন ফরহাদ হোসেন।

আরো পড়ুন: মনগড়া তথ্য দিয়ে বিএনপি মিথ্যাচার করছে

বিশেষ বর্ধিত সভায় অন্যদের মধ্যে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য এ এস এম নাজমুল হক সাগর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, জহিরুল হক, সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App