×

রাজনীতি

সড়কপথে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৪, ০৮:৫৭ পিএম

সড়কপথে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে একদিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন ৷

শুক্রবার (১০ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে প্রধানমন্ত্রী গোপালগঞ্জে পৌঁছান। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ গ্রহণ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন-তার ছোট বোন শেখ রেহানা, চাচাতো ভাই শেখ হেলালসহ পরিবারের সদস্যরা।

পরে ‘আমার বাড়ি আমার খামার’ কর্মসূচির আওতায় দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App