×

রাজনীতি

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৩:২৪ পিএম

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার

আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন-উর-রশিদ এ তথ্য জানান।

হারুন-উর-রশিদ আরো জানান, ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ, সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যারিস্টার আন্দালিব পার্থ বিভিন্ন পোস্ট দেন। এ জন্য তাকে তুলে নেয়া হতে পারে।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App