×

রাজনীতি

জনগণের সরকার না আসা পর্যন্ত আন্দোলন চলবে: তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম

জনগণের সরকার না আসা পর্যন্ত আন্দোলন চলবে: তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। তিনি দাবি করেছেন, ষড়যন্ত্র এখনো থেমে যায়নি এবং দেশের কিছু রাজনৈতিক দল বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সদ্য মুক্তি পাওয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবীব।

তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি। আমরা দেশের প্রতিটি সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। সাতক্ষীরায় চিংড়ি চাষের ঘের কেন্দ্রিক বেড়িবাঁধ নিয়ে আতঙ্ক কাটাতে বাধটি শক্ত ও মজবুত করতে চাই।

তিনি বলেন, সম্ভাবনাগুলো বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার। জনগণের সরকারই জনগণকে নিয়ে ভাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া জনগণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন।

তারেক রহমান উল্লেখ করেন, স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। আমাদের জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে বিভ্রান্ত হওয়া যাবে  না । এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

সভাপতির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবীব বলেন, বেগম খালেদা জিয়া এই মাঠে ৭ বার ভাষণ দিয়েছিলেন। এবার তার উত্তরসূরি তারেক রহমান এখানে বক্তব্য দিয়েছেন। তিনি আল্লাহর কাছে শুকরিয়া জানানোর পাশাপাশি স্বৈরাচার শেখ হাসিনার বিচার দাবি করেন।

আরো পড়ুন: আইন সচিব হলেন গোলাম রাব্বানী

তারেক রহমান বলেন, আমরা যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা না করতে পারব, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App