×

রাজনীতি

দেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৯ এএম

দেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

এস এম শাহাদাত ও সাইফুল আলম। ছবি : সংগৃহীত

দেশে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলটির নাম দেয়া হয়েছে ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দলের আত্মপ্রকাশ ঘটে। দলটির চেয়ারম্যান এস এম শাহাদাত নতুন এই দলের ঘোষণা দেন।

৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সাইফুল আলমকে মহাসচিব এবং মীর আমির হোসেন আমুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তারা জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) থেকে বের হয়ে এসে নতুন এই রাজনৈতিক দল গঠন করলেন

 এস এম শাহাদাত জাগপার সাধারণ সম্পাদক, সাইফুল আলম যুগ্ম সম্পাদক এবং মীর আমু যুব জাগপার সভাপতি ছিলেন। এস এম শাহাদাত বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি কাজ করবে।

তিনি জানান, ২০২২ সালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি গঠন করা হয়। আজ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটল। জানা গেছে, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি শিগগিরই ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী সমমনা জোটে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App