×

রাজনীতি

দেশে নতুন সংকট তৈরি হোক বিএনপি সেটা চায় না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০১:১৭ পিএম

দেশে নতুন সংকট তৈরি হোক বিএনপি সেটা চায় না

ছবি: ভোরের কাগজ

দেশে নতুন করে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি হোক সেটা বিএনপি চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি। তার আগে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এসময় আরো উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ।

বৈঠক শেষে বেরিয়ে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, নতুন করে দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। চলমান সংকট দূর করতে হবে। পাশাপাশি দেশে যাতে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি না হয়, সে ব্যাপারেও সতর্ক থাকতে প্রধান উপদেষ্টার প্রতি তারা আহ্বান জানিয়েছেন।

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে যমুনায় ঢোকেন। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপি নেতাদের সাথে এ বৈঠক অনির্ধারিত, তবে তারা বলছেন, চলমান সংলাপের অংশ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App