×

রাজনীতি

১৫ বছর আমরা ভোট দিতে পারিনি: মির্জা ফখরুল

Icon

এন এ রবিউল হাসান লিটন, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম

১৫ বছর আমরা ভোট দিতে পারিনি: মির্জা ফখরুল

ছবি: ভোরের কাগজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘১৫ বছর আমরা ভোট দিতে পারিনি, আমরা ভোট দিতে চাই। ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। আমাদের ছেলেরা, আমাদের ছাত্ররা আমাদের একটি সুযোগ করে দিয়েছে আমরা সেটা নষ্ট করতে চাই না।’’

রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ‘সবার আগে বাংলাদেশ’ সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মানে এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, আপনারা কাউকে ঘুষ দিবেন না। আমরা ঘুষ মুক্ত দেশ করতে চাই। কেউ ঘুষ চাইলে তাকে পুলিশের হাতে তুলে দেবেন। তারেক জিয়ার স্বপ্ন ঘুষ মুক্ত বাংলাদেশ। 

আরো পড়ুন: স্বৈরাচারের দোসররা দুর্নীতি করে পালিয়ে গেছে : আমিনুল হক

অন্যায়কে প্রশ্রয় দিবেন না। অন্যায় করবেন না। ফ্যাসিস্ট সরকার আমাদের উপর নির্যাতন জুলুম করেছে। আমরা সে পথে না হেঁটে, একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। 

বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন, বিএনপির সাংগঠনিক আসাদুল হাবিব দুলু, ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম, সাকোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোজাফর রহমান, সাকোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন শামীম প্রমুখ বক্তব্য রাখেন। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App