×

রাজনীতি

খালেদা জিয়ার সুস্থতা কামনা জিএম কাদেরের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৪:১০ পিএম

খালেদা জিয়ার সুস্থতা কামনা জিএম কাদেরের

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশ ও মানুষের মঙ্গলের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা জরুরি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে যাত্রার প্রাক্কালে মঙ্গলবার (৭ জানুয়ারি) এক শুভ কামনা বার্তায় এ কথা বলেন তিনি।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পরিবারবর্গ এবং বেগম খালেদা জিয়ার অনুসারীদের প্রতি সহমর্মিতা জানান তিনি। শুভ কামনা বার্তায় জিএম কাদের বলেন, দেশের রাজনীতিতে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ। দেশ ও দেশের মানুষের মঙ্গলের জন্য তার সুস্থতা জরুরি। আল্লাহর রহমতে চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App