×

রাজনীতি

নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী নিশি রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:৪৪ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী নিশি রিমান্ডে

ছবি : সংগৃহীত

শাহবাগ থানায় করা হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাবির বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সভাপতি বেনজীর হোসেন নিশির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার দুই দিন রিমান্ডের আদেশ দেন।

আরো পড়ুন : নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী নিশি গ্রেপ্তার

এর আগে রবিবার (১২ জানুয়ারি) দিনগত রাতে সাতক্ষীরার দেবহাটা থেকে পুলিশ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেপ্তার করেছে।

তিনি ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App