×

রাজনীতি

আসিফ মাহমুদ

অতিথি পাখিদের ভোট দেবে না দেশের মানুষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০০ পিএম

অতিথি পাখিদের ভোট দেবে না দেশের মানুষ

ছবি: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ

বাংলাদেশের মানুষ এবার আর কোনো ঋণখেলাপি ও অতিথি পাখিকে ভোট দেবে না বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘যদি নির্বাচন কমিশন সত্যিকার অর্থে নিরপেক্ষ হতো এবং ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের প্রার্থিতা বাতিল করত, তাহলে আমরা ইতিমধ্যে অন্তত ২০টি আসনে জয়ী হতাম।’

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত নির্বাচনী পদযাত্রায় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ‘এনসিপির লড়াই চাঁদাবাজির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে সুশাসনের লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে সার্বভৌমত্বের লড়াই এবং মা-বোনদের ইজ্জত রক্ষার লড়াই।’

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড না দিয়ে যদি এন্টি-চাঁদাবাজির কোনো কার্ড দেওয়া যেত, তাহলে জনগণ সেই কার্ড দেখিয়ে চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেত। আজ দেশের মানুষ চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি থেকে মুক্তি চায়।’

তিনি আরও বলেন, ‘যারা ভোট দখলের প্রস্তুতি নিচ্ছেন, তারা যেন সকালে ঘর থেকে বের হওয়ার আগে পরিবারের কাছ থেকে দোয়া নিয়ে বের হন। জুলাইযোদ্ধা ও সাধারণ জনগণকে ভয় দেখিয়ে ভোট দখলের চেষ্টা করবেন না। যারা ভোট দখল করতে চায়, তাদের প্রতিরোধে ছাত্রশক্তি ও ছাত্রশিবিরই যথেষ্ট বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।’

নির্বাচনী এ পদযাত্রায় উপস্থিত ছিলেন- দিনাজপুর-৫ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় নেতা ডা. আব্দুল আহাদ, এনসিপির মুখ্য আহ্বায়ক মুনিরা শারমিন, কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ অপতথ্য ছড়াচ্ছে

প্রেস সচিব ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ অপতথ্য ছড়াচ্ছে

ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দিচ্ছে বিএনপি

হাসনাত আবদুল্লাহ ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দিচ্ছে বিএনপি

শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিক প্রবেশাধিকারে বিধিনিষেধ: ডিইউজে’র নিন্দা

শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিক প্রবেশাধিকারে বিধিনিষেধ: ডিইউজে’র নিন্দা

অবৈধ অস্ত্র একমাত্র ঝুঁকি নয়

স্বরাষ্ট্র উপদেষ্টা অবৈধ অস্ত্র একমাত্র ঝুঁকি নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App