×

রাজনীতি

জাতীয় নির্বাচন ও গণভোট বর্জনের আহ্বান: জাসদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম

 জাতীয় নির্বাচন ও গণভোট বর্জনের আহ্বান: জাসদ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বর্জনের জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাসদ আয়োজিত এক স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন।

জাসদ নেতারা বলেছেন, অসাংবিধানিক গণভোট ও একতরফা, একপাক্ষিক সংসদ নির্বাচনে দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান হবে না। সে কারণেই জাসদ এই গণভোট ও সংসদ নির্বাচন বর্জন করেছে। জনগণকেও বর্জনের আহ্বান জানাচ্ছে।

১৯৭৪ সালের ৩ ফেব্রুয়ারি যশোরে নিজ বাসভবনে রাজনৈতিক গুপ্তহত্যার শিকার জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট মোশাররফ হোসেনের ৫২তম হত্যা দিবস উপলক্ষে এই স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাসদের সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App