×

জাতীয়

গৃহকর্মী নির্যাতন

বিমানের এমডির নিয়োগ বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম

বিমানের এমডির নিয়োগ বাতিল

ছবি: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সাফিকুর রহমান।

শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় কারাগারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের নিয়োগ বাতিল করেছে সরকার।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে নিয়োগ বাতিল করা হয়। এ সময় তার স্থানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিমানের এমডি ও সিইও করেন।

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিমান বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাফিকুরকে ওই বছরের সেপ্টেম্বরে এমডি ও সিইও হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

শিশু নির্যাতনের অভিযোগে রোববার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে শাফিকুর ও তার স্ত্রী বীথিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তাদের সঙ্গে বাসার আরও দুই গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগমকেও গ্রেপ্তার করা হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোমের মিয়া। শুনানি শেষে জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজু আহমেদ।

এদিকে, গ্রেপ্তারের বিষয়টি আলোচনায় আসার পরদিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বিমানের কার্যক্রম সচল রাখতে মঙ্গলবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির শীর্ষপদে বসানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App