×

রাজনীতি

বিএনপি এমপিদের ‘ষড়যন্ত্রে না জড়ানোর’ আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৬:০০ পিএম

বিএনপি এমপিদের ‘ষড়যন্ত্রে না জড়ানোর’ আহ্বান

ছবি: সংগৃহীত

বিএনপি সংসদ সদস্যদের ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে দেশ গঠনের প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। একই সঙ্গে তিনি দাবি করেন, শপথের দিনই বিএনপির সংসদ সদস্যরা ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন।

রোববার (৮ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি: সরকার ও নতুন সংসদের কাছে নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন: হাসিনা ভারতে বসে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন

আখতার হোসেন বলেন, আইনের স্পষ্ট ব্যাখ্যা থাকা সত্ত্বেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে বিএনপির সংসদ সদস্যরা জনগণের সার্বভৌম অভিপ্রায়কে অসম্মান করেছেন।

তিনি বলেন, জুলাই সনদের আদেশের ৮ নম্বর অনুচ্ছেদে একই শপথ অনুষ্ঠানে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা বলা আছে। কিন্তু বিএনপির এমপিরা তা না করে আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। তার মতে, এর মাধ্যমে শপথের দিনই জুলাই সনদের পাঁচ দফা আদেশ লঙ্ঘন করা হয়েছে।

বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি আরো বলেন, নির্বাচনের আগে দলটি ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালালেও পরে জনগণের মনোভাব বুঝে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেয়। এখন আবার আদালতের আশ্রয় নিয়ে গণভোটের রায়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষাকে আদালতের অধীন করা যায় না।

আরো পড়ুন: নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

আওয়ামী লীগের পতনের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় টিকে থাকার মানসিকতার কারণে আওয়ামী লীগের পরিণতি সবাই দেখেছে। বিএনপি যদি একই পথে হাঁটে, তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে। যারা চাতুরির আশ্রয় নেয়, তাদের জন্য রাজপথ প্রস্তুত আছে বলেও তিনি মন্তব্য করেন।

বিএনপি সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তারা এখনো ভুল পথে আছেন, তবে সুযোগ শেষ হয়ে যায়নি। আগামী ১২ তারিখ সংসদের অধিবেশন শুরুর আগেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন: আওয়ামী লীগ কার্যালয়ে বাজলো ৭ই মার্চের ভাষণ

আখতার হোসেন আরও বলেন, যারা শপথ নিয়েছেন তারা জনগণের অর্পিত দায়িত্ব পালনে দায়বদ্ধ। কোনো আইনি কৌশলের মাধ্যমে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জনকে নষ্ট হতে দেওয়া হবে না। জনগণের স্বার্থ রক্ষায় তারা সংসদের ভেতরে ও বাইরে সোচ্চার থাকবেন বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App