×

রাজনীতি

মির্জা ফখরুল

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল থাকবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১১:৩১ পিএম

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল থাকবে

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, অন্তবর্তী সরকারের সময়ে ‍নির্বাহী আদেশে জারিকৃত বাংলাদেশ আওয়ামী লীগের ‘কার্যক্রম নিষিদ্ধ’ করার সিদ্ধান্ত বহাল রাখবে বিএনপি সরকার।

বুধবার (১৯ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ আছে এবং তা বন্ধই থাকবে। বাকি যারা আছে, তারা কাজ করবে, করছেও।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের মিটিং-মিছিল ইত্যাদি কর্মসূচী পালনের চেষ্টা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। তবে এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না।’

রাজনীতি ও গণতন্ত্রের স্বাভাবিক গতির ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি রাজনীতিকে চলতে দিন (লেট পলিটিকস মুভ ইন ইটস ওন ওয়ে), গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে চলতে দিন। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতি বা গণতন্ত্রের পথ বন্ধ করে দেওয়া ঠিক নয়। এদের কাজ করতে দেওয়া উচিত।’

জনগণ আওয়ামী লীগকে আর চায় না মন্তব্য করে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ তো কিছু কিছু কাজ করার চেষ্টা করবেইত, তারা সেটাই করছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

অবৈধ বালু উত্তোলন হালাল করতে সাজানো মানববন্ধন, এলাকায় চাপা ক্ষোভ

অবৈধ বালু উত্তোলন হালাল করতে সাজানো মানববন্ধন, এলাকায় চাপা ক্ষোভ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App