×

রাজনীতি

শাহবাগে সাংবাদিক আহতের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম

শাহবাগে সাংবাদিক আহতের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল-শিবির উত্তেজনার খবর সংগ্রহ করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বেশ কয়েকজন সদস্য আহত হওয়ার ঘটনায় ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রদল। পাশাপাশি সাংবাদিক সমিতির কাছে দুঃখপ্রকাশ করেছে দলটি।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় ছাত্রদলের জরুরি সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘শাহবাগে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হওয়ার ঘটনায় আমরা একটি তদন্ত কমিটি করেছি। ওই ঘটনার জন্য আমরা সাংবাদিক সমিতির কাছে দুঃখপ্রকাশ করছি।’

ছাত্রদলের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একটি কুরুচিপূর্ণ ও অশালীন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শাহবাগ থানায় ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ তদন্তের জন্য ছাত্রদলের সহসভাপতি জহির রায়হান আহমেদ, এ বি এম ইজাজুল কবির রুয়েল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে চার ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলো।’

বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে যথাযথ তদন্ত করে কেন্দ্রীয় সংসদে লিখিত আকারে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রানা প্লাজা ট্র্যাজেডি: পরিসংখ্যানের আয়নায় ভয়াবহ এক হত্যাযজ্ঞ

রানা প্লাজা ট্র্যাজেডি: পরিসংখ্যানের আয়নায় ভয়াবহ এক হত্যাযজ্ঞ

ধেয়ে আসছে ‘ঝুমুল’

ধেয়ে আসছে ‘ঝুমুল’

প্রধানমন্ত্রী তার দেওয়া কথা রেখেছেন: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী তার দেওয়া কথা রেখেছেন: আইনমন্ত্রী

রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App