×

রাজনীতি

আমির হামজাকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:৪৭ পিএম

আমির হামজাকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

ফাইল ছবি

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার (১৭ মে) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কুমার কর্মকার এ আদেশ দেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।

মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল।

ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

আজ রোববার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তিনি হাজির হননি। পরে বিচারক আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টাইগারদের বোলিং তোপে বিধ্বস্ত পাকিস্তান

সিলেট টেস্ট টাইগারদের বোলিং তোপে বিধ্বস্ত পাকিস্তান

১ জুলাই থেকে নতুন পে-স্কেল চালুর নীতিগত অনুমোদন

১ জুলাই থেকে নতুন পে-স্কেল চালুর নীতিগত অনুমোদন

মনগড়া টিআরপি ও প্রচারসংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপন নয়

তথ্যমন্ত্রী মনগড়া টিআরপি ও প্রচারসংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপন নয়

এক ইলিশেই বাজিমাত, রেকর্ড দামে বিক্রি

এক ইলিশেই বাজিমাত, রেকর্ড দামে বিক্রি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App