নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা আয়োজক কমিটির সভা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম
ছবি: সংগৃহীত
নিউইয়র্কে আসন্ন ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা-২০২৬ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১৫ থেকে ১৭ মে নিউইয়র্কেন লং আইল্যান্ড সিটির ‘ইভাঙেল ক্রিশ্চিয়ান সেন্টারে’ আয়োজিত এবারের মেলাটি সফল করতে প্রয়োজনীয় আলাচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (২৫ এপ্রিল) রাতে নিউইয়র্কের একটি পার্টি হলে বইমেলার মূল আয়োজক সংগঠন ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন’-এর সঙ্গে উত্তর আমেরিকার বিভিন্ন সংগঠনও যোগদান করে।
প্রবাসে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’ সফল করার বিষয়ে আয়োজকরা বেশ আশাবাদী।
বইমেলা কমিটির যুগ্মসচিব গোপাল সান্যালের সাবলীল উপস্থাপনায় এবং একাত্তরের প্রহরী ফাউন্ডেশনের সভাপতি ড:
সভায় বইমেলার আহ্বায়ক ও একাত্তরের প্রহরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ড: নুরুন নবী এই বইমেলা অনুষ্ঠানের প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, ‘ ২০২৫ সালে একটি কঠিন ক্রান্তিকালে মাত্র দুই সপ্তাহের প্রচেষ্টায় আমরা একটি সফল বইমেলা করতে পেরেছিলাম। বাংলাদেশের ইতিহাসে যে লোকটি এই দেশের চরম ক্ষতি করে গিয়েছেন তার নাম ড: ইউনুস। সেই ইউনুসের মদদপুষ্টরা যখন নিউইয়র্কের ৩৪ বছরের বইমেলাটিকে দখল করে নিয়েছিল তখন আমাদের প্রতিবাদ না করে উপায় ছিল না। আমরা সেদিন আমাদের মহান মুক্তিযোদ্ধা, আমাদের নির্যাতিত শিক্ষকদের পাশে দাঁড়িয়েছিলাম।

সভায় অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন—বিশিষ্ট বিজ্ঞানী ও মুক্তিযোদ্ধা জিনাত নবী, কবি ফকির ইলিয়াস, সংগঠক ও আবৃত্তিশিল্পী মিথুন আহমেদ, গণজাগরণ মঞ্চের অন্যতম ব্যক্তিত্ব সৈয়দ জাকির আহমেদ রনি, সাংবাদিক পিনাকী তালুকদার,সাংবাদিক মো: আব্দুল হামিদ, জাতিসংঘের সিভিল সোসাইটির প্রতিনিধি ড. এম. এনামুল হক, জনপ্রিয় উপস্থাপক স্বাধীন মজুমদার, আবৃত্তি শিল্পী মুনমুন সাহা,কবি ফারহানা ইলিয়াস তুলি, সংগঠক ও শিল্পী সুতপা মন্ডল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক হুসনে আরা, ফাহমিদা ইয়াসমীন এ্যানি, মনিরা আকঞ্জি, রওশন আরা নীপা, কণ্ঠশিল্পী তাহমিনা শহীদ, দীলিপ কুমার মোদক, প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, হিরো চৌধুরী, সাংবাদিক সাজ্জাদ হোসেন সবুজ,চ্যানেল ১৪ এর লিটু আনাম, সম্মিলিত বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা উদযাপন পর্ষদের সদস্য সচিব মুজাহিদ আনসারী, সহ-সভাপতি মুহম্মদ ফজলুর রহমান, ফোবানা সংগঠনের চেয়ারম্যান ও বই মেলার যুগ্ম আহ্বায়ক জাকিরিয়া চৌধূরী, ইয়াকুব আলী মিঠু, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আবৃত্তিকার গোপন সাহা, সংগঠক গোপাল সান্যাল, সংগঠনের প্রচার সম্পাদক আসলাম খান এবং প্রজ্ঞা নিউজের সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা প্রমুখ।
এবারের বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমেরিকান বিশিষ্ট অনুবাদক ও কবি ক্যারোলিন রাইট।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’ শুধু একটি বইমেলা নয়—এটি প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। বইমেলায় দেশের প্রথিতযশা লেখকদের বই, প্রবাসী লেখকদের প্রকাশনা, শিশু-কিশোরদের জন্য বিশেষ আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা এবং লেখক-পাঠক সরাসরি মতবিনিময়ের সুযোগ থাকবে।
সভায় জানানো হয়, এবারের বইমেলায় আধুনিক স্টল ব্যবস্থাপনা, ডিজিটাল বুক কর্নার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী এবং শিশুদের জন্য সৃজনশীল কর্মশালার মতো ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রবাসে বাংলা বইমেলাকে নতুন মাত্রা দেবে।
