×

রাজশাহী

অজ্ঞান পার্টির খপ্পরে উত্তরবঙ্গের ৪ যাত্রী

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০১:৪১ পিএম

অজ্ঞান পার্টির খপ্পরে উত্তরবঙ্গের ৪ যাত্রী

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে ট্রাকে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন উত্তরবঙ্গের চার যাত্রী। শনিবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা-এ মহাসড়কের পাশে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাইওয়ে পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানা-এর ওসি ইসমাইল হোসেন জানান, উপজেলার ভূইয়াগাতি সেতুর পাশ থেকে চারজনকে উদ্ধার করা হয় এবং রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী যাত্রীরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আইজুদ্দিনের ছেলে শাহজামাল (৩৬); কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর গ্রামের আজাদ ব্যাপারীর ছেলে আতাউর রহমান (৪০); জয়পুরহাট সদর উপজেলার আব্দুল হাকিমের ছেলে কাইয়ুম (২৮); একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ওসি ইসমাইল হোসেন আরও জানান, কিছুটা চেতনা ফিরে একজন যাত্রী জানিয়েছেন, ট্রাকে থাকা একজন টাঙ্গাইল এলাকায় খেজুর খেতে দিলে তারা অচেতন হয়ে পড়েন। এরপর অজ্ঞান পার্টির সদস্যরা তাদের কাছের সব সম্পদ নিয়ে ভোরে মহাসড়কের পাশে ফেলে চলে যায়।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সামিউল ইসলাম রনি জানান, এ ধরনের রোগীদের সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে জ্ঞান ফিরে আসে। স্বজনদের খবর পাঠানো হয়েছে এবং আশা করা হচ্ছে রোববার তারা বাড়ি যেতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের রোগীদের জন্য সরকারি হাসপাতালগুলোতে বিশেষ নির্দেশনা

হামের রোগীদের জন্য সরকারি হাসপাতালগুলোতে বিশেষ নির্দেশনা

নিজ হাতে গ্রাফিতি আঁকলেন মেয়র শাহাদাত

নিজ হাতে গ্রাফিতি আঁকলেন মেয়র শাহাদাত

জুলাইয়ের জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক রেলমন্ত্রী সুজনকে

জুলাইয়ের জাহাঙ্গীর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক রেলমন্ত্রী সুজনকে

জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার

জামায়াতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে বহিষ্কার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App