×

রাজশাহী

গোমস্তাপুরে সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ

Icon

মোঃ আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০২:৫৬ পিএম

গোমস্তাপুরে সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ

ছবি: কাগজ প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ মানবিক সহায়তা কেন্দ্রের সৌজন্যে প্রাপ্ত উপহারের খেজুর উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।

রোববার (১৫) মার্চ  সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উপজেলার ৪৫টি হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ১৬০ প্যাকেট খেজুর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম জানান , গোমস্তাপুর উপজেলার জন্য মোট ২০ কার্টুন খেজুর বরাদ্দ পাওয়া গিয়েছিল। প্রতি কার্টুনে ১কেজির ৮টি প্যাকেট করে মোট ১৬০ প্যাকেটে ১৬০ কেজি খেজুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত ৪৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার স্বাক্ষরিত তালিকা অনুযায়ী এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌর সভার মোট ৪৫টি হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৩ টি প্রতিষ্ঠানে ২ কেজি করে ২৬ কেজি, ১৪টি প্রতিষ্ঠানে ৩কেজি করে ৪২ কেজি, ১০টি প্রতিষ্ঠানে ৪কেজি করে ৪০কেজি, ৫টি প্রতিষ্ঠানে ৫ কেজি করে ২৫ কেজি, ১টি প্রতিষ্ঠানে ৭ কেজি ও ২টি প্রতিষ্ঠানে ১০ কেজি করে মোট ১৬০ কেজি খেজুর  বিতরণ করা হয়েছে।

পবিত্র রমজান মাসের প্রাক্কালে সৌদি সরকারের এই উপহার পেয়ে মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেনিয়ায় জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৪

কেনিয়ায় জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৪

পশ্চিমবঙ্গে ঈদের আগে পশু কোরবানির কড়াকড়ি নিয়মে ক্ষোভ-হতাশা

পশ্চিমবঙ্গে ঈদের আগে পশু কোরবানির কড়াকড়ি নিয়মে ক্ষোভ-হতাশা

ময়মনসিংহে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

কমেছে স্বর্ণের দাম, ভরি কত?

কমেছে স্বর্ণের দাম, ভরি কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App