×

রাজশাহী

উপ-নির্বাচনে জাল ভোট ও এজেন্ট বহিষ্কারের অভিযোগ জামায়াতের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পিএম

উপ-নির্বাচনে জাল ভোট ও এজেন্ট বহিষ্কারের অভিযোগ জামায়াতের

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে এজেন্ট বের করে দেওয়া, জাল ভোট দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ এনেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। কোনো উচ্চপর্যায়ের নির্দেশের কারণেই প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। নির্বাচিত সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম দুই উপ-নির্বাচনেই যদি এমন পরিস্থিতি দেখা যায়, তবে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, এ প্রশ্নও তোলেন তিনি।

অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও দায়িত্বরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা। পাশাপাশি তিনি উল্লেখ করেন, তাদের দল আবেগপ্রসূত কোনো সিদ্ধান্ত নেবে না।

আরো পড়ুন : বগুড়া-৬ আসনে ভোট শুরুর আগেই রেজাল্ট শিটে স্বাক্ষরের অভিযোগ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলির অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসামিপক্ষের

আবু সাঈদ হত্যা মামলা গুলির অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসামিপক্ষের

বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া রাফির মৃত্যু

বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া রাফির মৃত্যু

শেরপুর-৩ আসনের ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী

শেরপুর-৩ আসনের ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী

নড়াইলে তিন মাসের শিশুকে গামছা পেঁচিয়ে হত্যায় আটক মা

নড়াইলে তিন মাসের শিশুকে গামছা পেঁচিয়ে হত্যায় আটক মা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App