×

রাজশাহী

মাঠে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন, ১৯ হাজার হেক্টরে বোরো চাষ

Icon

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ)

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএম

মাঠে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন, ১৯ হাজার হেক্টরে বোরো চাষ

ছবি: নিজস্ব

নওগাঁর আত্রাইয়ে প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এবারে বোরো ধান রোপণের শুরু থেকেই আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশাবাদী। জানা যায়, চলতি রবি মৌসুমে নওগাঁ জেলার শস্যভাণ্ডার হিসেবে খ্যাত আত্রাইয়ে বিস্তীর্ণ মাঠ জুড়ে বোরো ধানের চাষ করা হয়েছে। 

উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে শাহাগোলা, ভোঁপাড়া, পাঁচুপুর ও মনিয়ারী ইউনিয়নে সর্বাধিক পরিমাণ জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। গত ডিসেম্বর মাস থেকে এলাকার কিছু কিছু এলাকায় বোরো চাষ শুরু হয়েছিল। তবে জানুয়ারি মাসটি ছিল বোরো ধান রোপণের ভরা মৌসুম। সেই কনকনে শীত উপেক্ষা করে কৃষকরা বোরো ধান রোপণ করেছেন। এরপর থেকে নিয়মিত পানি দেওয়া, কীটনাশক প্রয়োগসহ বিভিন্ন পরিচর্যার মধ্য দিয়ে ধানের গাছগুলো এখন দর্শনীয় হয়ে উঠেছে। 

উপজেলার ৮ ইউনিয়নের মাঠগুলোতে যেদিকেই চোখ যায় সেদিকেই এখন সবুজের সমারোহ। ইতোমধ্যেই অনেক এলাকার মাঠে ধানের শীষ বের হয়েছে। এ ধানের শীষের সাথে সম্পৃক্ত রয়েছে কৃষকের অনেক স্বপ্ন।

উপজেলার চৌথল গ্রামের কৃষক আলতাফ হোসেন, নওদুলী গ্রামের শফিউদ্দিন, বাঁকা গ্রামের মাসুম মৃধা বলেন, আমাদের এলাকার প্রধান আবাদই হলো বোরো ধান। বোরো ধানের মধ্যে জিরা সাইল ধানের আবাদ আমাদের এ এলাকাতে সর্বাধিক পরিমাণ জমিতে করা হয়েছে। এছাড়াও কাটারিভোগ এবং কিছু কিছু জমিতে নতুন ব্রি-৮১ জাতের ধানের চাষ করা হয়েছে। শুরু থেকেই আবহাওয়া ভালো থাকায় ধানের গাছগুলো দর্শনীয় হয়ে উঠেছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এবারে বাম্পার ফলন হবে বলে আমরা আশাবাদী।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, বোরো চাষে কৃষকরা যাতে প্রতারিত না হন এ জন্য শুরু থেকেই আমরা মাঠ পর্যায়ে তদারকি করেছি। বিশেষ করে বীজ, সার ও সেচ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়াও অল্প খরচে অধিক ফলনের জন্য আমরা কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করেছি। বিশেষ করে বোরো ধান রোপণের শুরু থেকেই আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২, মামলা দায়ের

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ২, মামলা দায়ের

স্পিকারের সঙ্গে বৈঠকের পর যা বললেন প্রণয় ভার্মা

স্পিকারের সঙ্গে বৈঠকের পর যা বললেন প্রণয় ভার্মা

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করছেন সাকিব আল হাসান

ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করছেন সাকিব আল হাসান

নতুন মাইলফলকে ম্যাক্সওয়েল

নতুন মাইলফলকে ম্যাক্সওয়েল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App