×

রাজশাহী

চাটমোহরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পিএম

চাটমোহরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ছবি : ভোরের কাগজ

পাবনার চাটমোহরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তুষারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের এক কৃষকের ৯ বছর বয়সী শিশুকে একই গ্রামের খায়রুল ইসলামের ছেলে রিয়াদ সরকার তুষার (১৮) ফুল ও আম দেওয়ার কথা বলে বাড়ির পাশে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত তুষার পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা জানান, ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুক্রবার রাতে মামলা দায়ের করেন। ওই রাতেই অভিযুক্ত তুষারকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৮ এপ্রিল) সকালে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন : চাটমোহরে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাতিল হচ্ছে ‘নীরব বহিষ্কার’

বাতিল হচ্ছে ‘নীরব বহিষ্কার’

নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত

নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত

চুক্তি না করলে আবারো হামলা

ট্রাম্প চুক্তি না করলে আবারো হামলা

বরগুনায় গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ভর্তি ৯৬

বরগুনায় গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ভর্তি ৯৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App