×

রাজশাহী

আরডিএ বগুড়ায় বিসিএস ক্যাডার কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পিএম

আরডিএ বগুড়ায় বিসিএস ক্যাডার কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন

ছবি : সংগৃহীত

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের বিভিন্ন বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সংযুক্তি কার্যক্রমের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় আরডিএ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিসিএস (স্বাস্থ্য) ও বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে ‘পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন’ বিষয়ক সংযুক্তি কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং আরডিএ, বগুড়ার পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মীর শাহে আলম।

তিনি বলেন, দক্ষ ও মানবিক প্রশাসন গঠনে প্রশিক্ষণের বিকল্প নেই। স্বাস্থ্য ও শিক্ষা খাত দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি উল্লেখ করে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব নিয়ে জনগণের সেবা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএ, বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ, গোপালগঞ্জের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া অনুষ্ঠানে আরডিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৌলতপুরে 'পীর' হত্যায় ছাত্রদলকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App