×

রাজশাহী

ট্রাক চাপায় প্রাণ গেল বৃদ্ধার

Icon

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৫:৫২ পিএম

ট্রাক চাপায় প্রাণ গেল বৃদ্ধার

ছবি: সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জাহানারা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার (১ মে) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে নওগাঁ-নাটোর মহাসড়কের সাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত জাহানারা নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই বৃদ্ধা কবিরাজ দেখানোর উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটো রিকশাযোগে রওনা হন। পথিমধ্যে নওগাঁ-নাটোর মহাসড়কের রানীনগর সংলগ্ন গোনা ব্রিজ পার হয়ে সাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে অটোটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডিউটিরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

​এ বিষয়ে আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় থানায় একটি (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ​দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বেরোবি শিক্ষক আনোয়ার

অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বেরোবি শিক্ষক আনোয়ার

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন

বিপুল পরিমাণ শুটারগান ও সরঞ্জাম উদ্ধার

বিপুল পরিমাণ শুটারগান ও সরঞ্জাম উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App