×

রাজশাহী

সিরাজগঞ্জে একদিনে হামে আক্রান্ত ৪২ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০২:০৩ পিএম

সিরাজগঞ্জে একদিনে হামে আক্রান্ত  ৪২ জন

ছবি: সংগৃহীত

সারাদেশে উদ্বেকজনক হারে বাড়ছে হামের প্রকোপ। সে ধারাবাহিকতায় সিরাজগঞ্জেও হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে আরো ৪২ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় হামে মোত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০০ জনে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন রোগী।

রোববার (১৭ মে) সকালে সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগ থেকে এসব তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। তবে বয়স্করাও এ রোগে আক্রান্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ। সন্তানদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরা। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গত ২০ মার্চ থেকে জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী ২০ মে পর্যন্ত চলমান এ কর্মসূচির আওতায় জেলার প্রায় ৩ লাখ ৯৫ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানান, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৬৮ জন হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, জেনারেল  হাসপাতালে ৭ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ৮ জন, শাহজাদপুরে ৪ জন,  বেলকুচি ২ জন, চিকিৎসাধীন আছেন। 

হামের বিস্তার রোধে শিশুদের দ্রুত টিকা নেওয়া জরুরি। পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা বা সর্দি-কাশির উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩৮ যাত্রী

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩৮ যাত্রী

পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী

পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী

লিভার ফেইলিউর: লক্ষণ, কারণ ও চিকিৎসা

লিভার ফেইলিউর: লক্ষণ, কারণ ও চিকিৎসা

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক উপাচার্য কারাগারে

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক উপাচার্য কারাগারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App