×

রাজশাহী

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বিটুমিনবাহী ট্রাক, প্রাণ গেল পথচারীর

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ০২:৪৪ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বিটুমিনবাহী ট্রাক, প্রাণ গেল পথচারীর

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে উত্তপ্ত বিটুমিন বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের দাদপুর সাহেবগঞ্জ আন্ডার ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফুয়ারা খাতুন (৫০) উপজেলার দাদপুর সাহেবগঞ্জ মহ্যৎপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কোবাদ আলীর স্ত্রী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকাগামী সড়ক দিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল বিটুমিনবোঝাই একটি ট্রাক। আন্ডার ব্রিজের মূল পথ ব্যবহার না করে পাশের বিকল্প সড়ক দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়।

এ সময় রাস্তার পাশে হাঁটতে থাকা ফুয়ারা খাতুন ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে

স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে

বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি রুখে দেওয়ার আহ্বান

বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি রুখে দেওয়ার আহ্বান

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বিটুমিনবাহী ট্রাক, প্রাণ গেল পথচারীর

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বিটুমিনবাহী ট্রাক, প্রাণ গেল পথচারীর

মোটর চুরির অভিযোগ, গণপিটুনিতে একজনের মৃত্যু

মোটর চুরির অভিযোগ, গণপিটুনিতে একজনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App