×

রাজশাহী

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৯:২৮ পিএম

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালুতে একই রাতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

বুধবার (২৭ মে) সকালে কাহালু থানা পুলিশের পক্ষ থেকে পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের নিউ হোপ ফিডমিলের সামনে এবং বিবিরপুকুর বাজারের সামান্য পশ্চিমে পাগলা পীর বউবাজার এলাকায় পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের নারহট্ট গ্রামের পাশে অবস্থিত 'নিউ হোপ ফিড মিলের' সামনে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই মিলের শ্রমিক রবিউল আউয়াল ওরফে জিয়া (৪২) ডিউটি শেষে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি দ্রুতগামী ভারী যানবাহন তাকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জিয়া দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার তরতবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

এর কিছুক্ষণ পর, রাত পৌনে ৩টার দিকে বিবিরপুকুর বাজারের সামান্য পশ্চিমে পাগলা পীর বউবাজার এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক বউবাজার সংলগ্ন সড়কে বিকল হয়ে পড়লে চালক ও সহকারী সড়কের পাশে সেটি মেরামত করছিলেন। এ সময় আরেকটি চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

এতে ট্রাকের হেলপার হৃদয় (৩০) এবং সেখানে উপস্থিত থাকা একটি বাসের সুপারভাইজার উত্তম মন্ডল (৩০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে উত্তম মন্ডল এবং বুধবার সকালে হেলপার হৃদয় মারা যান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো এবং এসআই সুজল চন্দ্র দেবনাথ জানান, পৃথক দুটি ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এই দুই দুর্ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যমজ ভাইকে নিয়ে নেদারল্যান্ডসের শক্তিশালী বিশ্বকাপ দল

যমজ ভাইকে নিয়ে নেদারল্যান্ডসের শক্তিশালী বিশ্বকাপ দল

বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা

ঈদ মোবারক বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা

ঈদের দিন যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

ঈদের দিন যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে মুসলিমদের হাতেই: এরদোগান

নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে মুসলিমদের হাতেই: এরদোগান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App