×

খেলা

বাংলাদেশিদের ঈদ শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৯:২৪ পিএম

বাংলাদেশিদের ঈদ শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

ছবি- সংগৃহীত

সাড়ে তিন বছর আগে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশের প্রাণঢালা সমর্থনে অভিভূত হয়েছিল আর্জেন্টিনা। লিওনেল মেসিরা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশি ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল দেশটির ফেডারেশনের পক্ষ থেকে। তারপর থেকেই বাংলাদেশের মানুষদের সঙ্গে অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছে আর্জেন্টাইন ফুটবলের।

তারই ধারাবাহিকতায় এবার ঈদুল আযহার আগের দিন বাংলাদেশিদের ঈদ শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তাদের ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা শুভেচ্ছা জানান।

টানা দুইবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা আজ (বুধবার) একটি ভিডিও বার্তা দিয়েছে। যেখানে রদ্রিগো ডি পল, জুলিয়ান আলভারেজ, মেসি, এনজো ফার্নান্দেজ ও মার্তিনেজকে ‘ঈদ মোবারক’বলতে শোনা গেছে। কয়েক সেকেন্ডের ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের সব মানুষকে ঈদ মোবারক। ঈদুল আযহা প্রত্যেক পরিবারে শান্তি, সুখ ও অফুরন্ত বরকত বয়ে আনুক।’

অবশ্য ভিডিওতে মেসি, এনজোদের এআই সংস্করণ দেখা গেছে। মানুষগুলো কৃত্রিম হলেও তাদের ঈদের শুভেচ্ছা বার্তা ছিল খাঁটি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যমজ ভাইকে নিয়ে নেদারল্যান্ডসের শক্তিশালী বিশ্বকাপ দল

যমজ ভাইকে নিয়ে নেদারল্যান্ডসের শক্তিশালী বিশ্বকাপ দল

বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা

ঈদ মোবারক বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা

ঈদের দিন যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

ঈদের দিন যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে মুসলিমদের হাতেই: এরদোগান

নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে মুসলিমদের হাতেই: এরদোগান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App