×

রংপুর

খালের পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম

খালের পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

ছবি: সংগৃহীত

গাইবান্ধার বাদিয়াখালী ইউনিয়নে খালের পানিতে ডুবে অনুরুদ্ধ চন্দ্র (৭) ও অপূর্ব চন্দ্র (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে চুনিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত অনুরুদ্ধ চন্দ্র ওই গ্রামের নসচন্দ্রের ছেলে এবং অপুর্ব চন্দ্র একই গ্রামের রবিন চন্দ্রের ছেলে।

বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য সানা মিয়া বলেন,বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি মন্দির চত্বরে সমবয়সীদের সঙ্গে খেলছিল অনুরুদ্ধ ও অপূর্ব। খেলার একপর্যায়ে পানির প্রয়োজন হলে তারা বোতল নিয়ে পাশের একটি খালের দিকে যায়।

বেশ কিছুক্ষণ পর অন্য শিশুরা খেলা শেষে যার যার বাড়িতে ফিরে গেলেও অনুরুদ্ধ ও অপূর্ব ফেরেনি। দীর্ঘক্ষণ তাদের না দেখে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সহপাঠীদের কাছ থেকে জানতে পারেন যে, তারা খালের দিকে গিয়েছিল।

খবর পেয়ে স্বজনরা তাৎক্ষণিকভাবে খালে নেমে তল্লাশি শুরু করেন এবং সেখান থেকেই দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন। এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

পুলিশের চিরুনি অভিযানে গ্রেপ্তার ১২ জন

অবৈধ বালু উত্তোলন হালাল করতে সাজানো মানববন্ধন, এলাকায় চাপা ক্ষোভ

অবৈধ বালু উত্তোলন হালাল করতে সাজানো মানববন্ধন, এলাকায় চাপা ক্ষোভ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

মুন্সিগঞ্জে চাঞ্চল্যকর মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্কে ঘাতকের ১৫ বছরের কারাদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App