×

রংপুর

পুলিশের বাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২২ পিএম

পুলিশের বাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

ছবি: সংগৃহীত

​লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় হাজেরা বেগম (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার নওদাবাস বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

​নিহত হাজেরা বেগম উপজেলার পূর্ব নওদাবাস গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী।

​স্থানীয় প্রত্যক্ষদর্শী ও স্বজনদের অভিযোগ, বুধবার বিকেলে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীনসহ তিনজন পুলিশ সদস্য একটি মোটরসাইকেলে করে নওদাবাস বাজারের ভেতর দিয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেলটির গতি অত্যন্ত বেপরোয়া ছিল। জনাকীর্ণ বাজারের ভেতর নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মোটরসাইকেলটি পথচারী হাজেরা বেগমকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।

​দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​পুলিশের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এই প্রাণহানির ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে, বৃদ্ধার মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা স্বীকার করে ভোরের কাগজ কে বলেন, বিষয়টি পুলিশ অবগত রয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App