×

রংপুর

লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৭:৫০ পিএম

লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮

ছবি: সংগৃহীত

সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে অপরাধ দমনে কঠোর অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

সোমবার (৪ মে) রাতে জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ৬ সদস্য এবং ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল ডিজিটাল ডিভাইস ও মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের রতিপুর এলাকায় দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও অবৈধ ডিজিটাল লেনদেন চলছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক দেড়টার দিকে মিনার রহমানের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হাবিবুর রহমান (২১), মেহেদী হাসান মুন্না (২২), আসাদুল হাবিব (৩৫), আপেল ইসলাম (২২), লিমন ইসলাম (২২) ও জাহিদুল ইসলাম (২৮)।

পুলিশ জানায়, তারা বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে সাধারণ মানুষকে প্রলুব্ধ করছিল। অভিযানে তাদের কাছ থেকে ৫টি স্মার্টফোন জব্দ করা হয়, যেখানে ৩০টিরও বেশি জুয়ার অ্যাপ এবং আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া ১০টি বেনামি সিম কার্ডও উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

একই রাতে ডিবির পৃথক অভিযানে মাদক ব্যবসার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। রতিপুর এলাকা থেকে মিনার রহমান (৪০) এর কাছ থেকে ৪০ পিস ইয়াবা এবং কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর থেকে সরুজ আলী (৪০) এর কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন কবির বলেন, ডিজিটাল অপরাধ ও মাদক সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে অনলাইন জুয়া তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পুলিশ সুপারের নির্দেশে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, অভিভাবকদের উচিত সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের ওপর নজর রাখা এবং সন্দেহজনক তথ্য থাকলে পুলিশকে সহযোগিতা করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশঙ্কামুক্ত মির্জা আব্বাস, ফিরতে পারেন এ মাসেই

আশঙ্কামুক্ত মির্জা আব্বাস, ফিরতে পারেন এ মাসেই

পাকিস্তান সিরিজে নতুন কোচ পাচ্ছে বাংলাদেশ

পাকিস্তান সিরিজে নতুন কোচ পাচ্ছে বাংলাদেশ

এনসিপিতে যোগ দিলেন জামায়াতের সাবেক আমিরের ছেলে নাদিমুর

এনসিপিতে যোগ দিলেন জামায়াতের সাবেক আমিরের ছেলে নাদিমুর

বাংলাদেশ-পাকিস্তান টেস্টে শিক্ষার্থীদের জন্য গ্যালারিতে প্রবেশ ফ্রি

বাংলাদেশ-পাকিস্তান টেস্টে শিক্ষার্থীদের জন্য গ্যালারিতে প্রবেশ ফ্রি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App