×

রংপুর

ব্রিজ আছে, রাস্তা নেই: এলজিইডির কাজে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

Icon

পঞ্চগড় ও বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:১৮ পিএম

ব্রিজ আছে, রাস্তা নেই: এলজিইডির কাজে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে টাঙ্গন নদীর ওপর নবনির্মিত একটি ব্রিজের একপাশে ঠিকমতো সংযোগ সড়ক নির্মাণ না করায় এলজিইডির নির্বাহী প্রকৌশলীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

আজ শনিবার বিকেলে তিনি তার নির্বাচনী এলাকা বোদা উপজেলার ঝলইশালসিরী ইউনিয়নের ধরধরা এলাকায় ব্রিজটির উদ্বোধন করতে গিয়ে সংযোগ সড়কের নাজুক অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন।

এ সময় তিনি ব্রিজের নিম্নমানের কাজ ও সংযোগ সড়ক যথাযথভাবে নির্মাণ না করার অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ৯৬ মিটার দীর্ঘ ব্রিজটি নির্মাণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, “আমার জীবদ্দশায় এমন ব্রিজ দেখিনি। ব্রিজ আছে কিন্তু একপাশে কোনো রাস্তা নেই। একটা ভ্যান যাওয়ার মতোও রাস্তা নেই। কিভাবে সম্ভব? আরেক দিকে রাস্তা করেছে ১২ ফুট, অথচ ব্রিজ হয়েছে ১৮ ফুট। এখানে ইঞ্জিনিয়ার ও ঠিকাদার দায়ী। আগে জানলে আমি এটি উদ্বোধন করতে আসতাম না।”

তিনি আরও বলেন, “আমি এ বিষয়টি মন্ত্রণালয়ে জানাবো, যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ধরনের নিম্নমানের কাজ সরকার বরদাস্ত করবে না।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্ত এলাকায় বিজিবির চিকিৎসা সেবা, খুশি পাহাড়ি জনগোষ্ঠী

সীমান্ত এলাকায় বিজিবির চিকিৎসা সেবা, খুশি পাহাড়ি জনগোষ্ঠী

বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিদেশি রাইফেলসহ ৩ ইউপিডিএফ সদস্য আটক

বিদেশি রাইফেলসহ ৩ ইউপিডিএফ সদস্য আটক

টেন্ডার ছাড়া জরুরি তেল আমদানি চেষ্টার কী হলো?

টেন্ডার ছাড়া জরুরি তেল আমদানি চেষ্টার কী হলো?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App