×

রাশিয়া

ইরানে যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত পরাজয়’ হয়েছে: রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পিএম

ইরানে যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত পরাজয়’ হয়েছে: রাশিয়া

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করার পর ইরানের বিরুদ্ধে ‘একমুখী, আগ্রাসী ও বিনা উসকানিতে আক্রমণ’ এর নীতি চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আরো আক্রমণাত্মক হওয়া, আরো আগ্রাসী হওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থেকে ‘জয় খুব কাছেই’, এমন বক্তব্যগুলো শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। একই সঙ্গে একমুখী ও উসকানিহীন হামলার কৌশলও সফল হয়নি। খবর আনাদোলু এজেন্সির।

মারিয়া জাখারোভা বলেন, শুরু থেকেই রাশিয়া ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করে দ্রুত একটি বাস্তব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়ে আসছে। মস্কোর মতে, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই।

আরো পড়ুন : যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তানের ওপর কেন ভরসা যুক্তরাষ্ট্র–ইরানের

স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রাম্প ঘোষণা দেন, ইরানের ওপর বোমা হামলা ও সামরিক আক্রমণ দুই সপ্তাহের জন্য স্থগিত রাখতে তিনি সম্মত হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করলে আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়ে ওঠে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এতে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এর জবাবে, ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

এছাড়া, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলেও সীমাবদ্ধতা আরোপ করে তেহরান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের ৪ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা নাছের

ফের ৪ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা নাছের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন যারা

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে বের হওয়ার চেষ্টায় ‘বাংলার জয়যাত্রা’

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে বের হওয়ার চেষ্টায় ‘বাংলার জয়যাত্রা’

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা কাল

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা কাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App