×

সমাধান

ফ্রিজে বেশি বরফ জমলে যা করবেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৯:৩৫ এএম

ফ্রিজে বেশি বরফ জমলে যা করবেন

ফ্রিজে বরফ জমলে সময় নিয়ে ফ্রিজ পরিষ্কার করতে হবে।

ফ্রিজের সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি অতিরিক্ত বরফ জমে যাওয়া এবং পরে তা ধীরে ধীরে গলে পুরো বাড়িতে এক রকম বন্যার সৃষ্টি করা। অনেকের ফ্রিজে প্রায়ই বরফের মোটা লেয়ার পড়ে যায়। ফলে ফ্রিজে রাখা জিনিসগুলো প্রয়োজনের সময় বের করা দূরহ হয়ে পড়ে। ডিপ ফ্রিজে এতটাই বরফ জমে যায়, যে তা খুলতেই হিমশিম খেতে হয়। তাড়াহুড়োর সময়ে এই সমস্যা হলে ভোগান্তি আরো বাড়ে। তাই জেনে নিন কেন এত বেশি বরফ জমছে ফ্রিজে? পরিষ্কার করবেন কী উপায়ে?

১. ডিপ ফ্রিজে অল্প বরফ জমলে কাঠ বা এই রকম শক্ত চামচের সাহায্য নিতে পারেন। ধাতব কিছু দিয়ে খোঁচাখুঁচি করবেন না, তাতে ফ্রিজের গ্যাসলাইন ক্ষতিগ্রস্ত হওয়ারও আশঙ্কা থাকবে। ফ্রিজের পাশে একটি বালতি বা পাত্র রাখতে হবে, যেন সংগ্রহ করা বরফগুলো তাতে রাখা যায়। এভাবে একটু সময় নিয়ে ফ্রিজ পরিষ্কার করতে পারেন।

২. ফ্রিজের থার্মোস্ট্যাটের দিকে খেয়াল রাখুন। নিয়ম হল থার্মোস্ট্যাট ০ ডিগ্রিতে রাখা। কিন্তু এর বেশি কমে গেলেই অতিরিক্ত বরফ জমতে থাকবে।

৩. খুব গরম খাবার ফ্রিজে রাখলে সেটি ঠান্ডা করতে ফ্রিজ বেশি কাজ করে। তখনই বেশি বরফ তৈরি হয়। তাই রান্না করার পর খাবার বাইরে রেখে ঠান্ডা করে তার পর ফ্রিজে ঢোকাবেন। তাহলে খাবারও নষ্ট হবে না, ফ্রিজও ভালো থাকবে।

৪. ফ্রিজ বন্ধ করে পরিষ্কার করা সবচেয়ে নিরাপদ। ফ্রিজের সুইচ বন্ধ করে দিয়ে ভিতরের ট্রে ও শেলফগুলো বার করে রাখুন। ফ্রিজের দরজা খোলা রাখুন কিছুক্ষণ। বাইরের স্বাভাবিক তাপমাত্রায় এলেই বরফ গলতে শুরু করবে।

৫. দেওয়ালের থেকে অন্তত এক ফুট জায়গা ছেড়ে ফ্রিজ বসান। পিছনের কয়েল ঠান্ডা হতে দিতে হবে। না হলে ফ্রিজে বেশি বরফ জমবে। ফ্রিজ কখনো হিটার বা মাইক্রোঅয়েভ ওভেনের পাশে রাখবেন না। খুব বেশি গরম জিনিসের পাশে ফ্রিজ রাখলেও ঠান্ডা করতে বেশি বরফ জমে ফ্রিজারে।

আরো পড়ুন : ফ্রিজ দুর্গন্ধমুক্ত রাখবেন যে কৌশলে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App