×

খেলা

সাকিবকে পাঁচ ছক্কা হাঁকালেন পুরান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ০৮:৪০ পিএম

সাকিবকে পাঁচ ছক্কা হাঁকালেন পুরান

ফাইল ছবি

আবুধাবি টি-টেন লিগে বল হাতে বেদম মার খেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। টাইগার তারকার এক ওভারে ৫ ছক্কায় ৩০ রান উঠিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।

বুধবার রাতে শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল সাকিবের দল বাংলা টাইগার্স।

পাকিস্তানি ইফতিখার আহমেদের ২১ বলে ৩ চার আর ৫ ছক্কায় ৫৪ রানের ইনিংসে ভর করে ১০ ওভারে ৭ উইকেটে ১০৮ রান তুলে তারা। সাকিব ব্যাট হাতে ৯ বলে ২ চার আর ১ ছক্কায় করেন ১৭। জবাবে কোহলার-ক্যাডমোর আর নিকোলাস পুরানের জোড়া হাফসেঞ্চুরিতে ৬.১ ওভারেই বিনা উইকেটে লক্ষ্য ছুঁয়ে ফেলে ডেকান গ্ল্যাডিয়েটর্স।

ক্যাডমোর ২১ বলে ৫ চার, ৪ ছক্কায় ৫০ আর পুরান ১৬ বলে ১ চার আর ৭ ছক্কায় খেলেন ৫০ রানের হার না মানা ইনিংস। সাকিব এক ওভারে ৩০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তার করা ইনিংসের পঞ্চম ওভারে চতুর্থ বলটি ছাড়া বাকি পাঁচ বলেই ছক্কা হাঁকান নিকোলাস পুরান।

সাকিবের বাংলা টাইগার্স লিগে ৬ ম্যাচ খেলে জিতেছে মাত্র দুটিতে। তারা আছে তালিকার সাত নম্বর অবস্থানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App