×

খেলা

তৃতীয় কন্যার বাবা হলেন রিজওয়ান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ০৩:৫৪ পিএম

তৃতীয় কন্যার বাবা হলেন রিজওয়ান

ছবি: সংগৃহীত

তৃতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। শুক্রবার (২৭ জানুয়ারি) পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানের টুইটারে বেবি কাপ্তান নামের সঙ্গে রিজওয়ানের মিনি জার্সির একটি ছবি শেয়ার করে এই ঘোষণা দিয়েছে।

টুইটারে দেয়া পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, পরিবারের নতুন সদস্যের জন্য আমাদের ক্যাপ্টেনকে অভিনন্দন!খবর জিও নিউজের।

সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে টুইটার পোস্টে রিজওয়ান লেখেন, প্রিয় নবী মোহাম্মদ (স.) বলেছেন, আপনি যদি আপনার মেয়েদের ভরণপোষণ দেন এবং তাদের যত্ন নেন তবে আপনি জান্নাতে আমার সঙ্গে থাকবেন।

খবরটি জানার পর থেকে ভক্ত ও অনুগামীরা মুলতান সুলতানের অধিনায়ককে তার মেয়ের জন্মে অভিনন্দন জানাতে শুরু করেন।

রিজওয়ান বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন। বিপিএলে খেলার পর পিএসএলের অষ্টম আসরে মুলতান সুলতানদের হয়ে খেলবেন রিজওয়ান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App