×

খেলা

আবারও পিএসএল চ্যাম্পিয়ন লাহোর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১০:১৩ এএম

আবারও পিএসএল চ্যাম্পিয়ন লাহোর

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের ফাইনালে শাহিন শাহ আফ্রিদির অলরাউন্ডার পারফরম্যান্সে মুলতান সুলতানকে এক রানে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। গত আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল লাহোর।

শনিবার (১৮ মার্চ) ফাইনালে শুরুতে ব্যাট করে পুরোপুরি ২০০ রান তোলে লাহোর। দলের হয়ে আব্দুল্লাহ শফিক ৪০ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। তার আগে ওপেনার মির্জা বেগ ১৮ বলে ৩০ ও ফখর জামান ৩৪ বলে ৩৯ রান করেন। শেষে শাহিন ১৫ বলে পাঁচ ছক্কা ও দুই চারে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

জবাব দিতে নেমে ইনিংসে শেষ বল পর্যন্ত খেলে ১৯৯ রানে আটকেছে মুলতান সুলতান। দলটির ছয় ব্যাটার রান পেয়েছেন। এর মধ্যে রাইলি রুশো ৩২ বলে ৫২ রান করেন। এছাড়া রিজওয়ান ৩৪, উসমান খান ১৮, পোলার্ড ১৯ ও টিম ডেভিড ২০ রান করেন।

খুশদিল শাহ ১২ বলে ২৫ ও আব্বাস আফ্রিদি ৬ বলে ১৭ রান করে দলকে জয়ের দিকে নিয়ে যান। কিন্তু শেষ বলে খুশদিল রান আউট হওয়ায় স্বপ্ন ভাঙে রিজওয়ানদের। শাহিন আফ্রিদি বল হাতে ৪ ওভারে ৫১ রান দিলেও নিয়েছেন ৪ উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App