×

খেলা

জুভেন্টাসের কাছেও হারল রিয়াল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০১:১৭ পিএম

জুভেন্টাসের কাছেও হারল রিয়াল

ছবি: সংগৃহীত

জুভেন্টাসের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার (৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। আগের প্রীতি ম্যাচে বার্সার কাছে ৩-০ গোলে হেরেছিল ব্লাঙ্কোসরা।

ম্যাচের প্রথম মিনিটেই গোল করে জুভেন্টাস। ম্যাক্সিমিলিয়ানো আলেগ্রির দলের স্ট্রাইকার ময়েস কিন খেলা এক মিনিট হতেই গোল করেন। এরপর ম্যাচের ২০ মিনিটে লিড ২-০ করে ফেলে ওল্ড লেডিরা। প্রথমার্ধে ভিনিসিয়াস জুনিয়র এক গোল শোধ করে দলকে ম্যাচে ফেরান। ম্যাচের ৩৮ মিনিটে জালে বল পাঠান এই ব্রাজিলিয়ান তরুণ।

দ্বিতীয়ার্ধে শুরু হয় লস ব্লাঙ্কোসদের সমতায় ফেরার লড়াই। কিন্তু জুড বেলিংহ্যাম-রদ্রিগোরা সেটা পারেননি। বরং ম্যাচের যোগ করা সময়ে ডুসন ভ্লাহোভিক গোল করে দলকে বড় জয় এনে দেন।

রিয়াল মাদ্রিদ অবশ্য শুরুর একাদশে নিয়মিত খেলোয়াড়দের রাখেনি। ভিনির সঙ্গে ফ্রন্ট লাইনে ছিলেন জোসেলু। রক্ষণে ছিলেন লুকাস ভাসকেস, এরিক গার্সিয়া, রুডিগার ও ন্যাচো। দ্বিতীয়ার্ধে রদ্রিগো, ভালভার্দেরা মাঠে নামলেও গোল পায়নি রিয়াল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App